২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় নিরস্ত্রীকরণের কাজ শুরু করেছে সরকার

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ‘অস্ত্র জমাদান কেন্দ্র’ খোলার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মঙ্গলবার নিরস্ত্রীকরণের কাজ শুরু করেছে সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2007, 05:59 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

প্রধানমন্ত্রী আলি মোহাম্মদ গেদি মোগাদিসুর বাসিন্দাদের অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, স্বেচ্ছায় অস্ত্র  জমা না দিলে বলপ্রয়োগ করে নিরস্ত্রীকরণের কাজ করবে সেনারা। তবে একইসঙ্গে ইসলামপন্থী যোদ্ধাদের বিচারের আওতায় না আনারও ঘোষণা দিয়েছেন গেদি।

কয়েক বছর ধরে চলতে থাকা সহিংসতা, বিভিন্ন গোত্রের যুদ্ধবিগ্রহ আর সম্প্রতি ইসলামপন্থীদের সঙ্গে সরকারের মারাত্মক যুদ্ধে রাজধানী মোগাদিসুসহ সারাদেশে বিপুল পরিমাণ অস্ত্র ছড়িয়ে পড়ায় নিরস্ত্রীকরণের কাজটি খুব সহজ হবে না বলেই মনে করা হচ্ছে।

নিরস্ত্রীকরণ প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে ইসলামিক কোর্ট যোদ্ধাদের মুখপাত্র আবদিরহিম আলি মুদি বলেছেন, “সরকারের কোনো জনপ্রিয়তা না থাকায় তাদের এ কর্মসূচি সফল হবে না। গোত্রগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস নেই বলে কেউ কেউ পিছু হটতে পারে। কিন্তু স্বেচ্ছায় কেউ অস্ত্র জমা দেবে না।”