২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে অটল ইরান

পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে মঙ্গলবার প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইরানের ওপর নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা ‘মূল্যহীন’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2007, 03:44 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

তিনি বলেন, “ইরানিরা বুদ্ধিমান জাতি এবং তারা তাদের পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে যাবে।”

“ইরানিরা নিজেদের দেশকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তত” উল্লেখ করে দক্ষিণাঞ্চলীয় আহবাজ শহরের এক সমাবেশে তিনি বলেন “নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার কোন মূল্যই নেই ইরানিদের কাছে।”

যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘মাতবরি করা শক্তিগুলো’ যদি ইরানকে তার ন্যয্য অধিকার থেকে বঞ্চিত করতে চায় তাহলে সমুচিত জবাব দিয়ে তাদেরকে ঐতিহাসিক শিক্ষা দেবে ইরান। ওই সময় জনতা ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’ শ্লোগান দিয়ে তাকে সমর্থন জানায়।