২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান হামলায় শ্রীলঙ্কায় ১৫ জন নিহত

শ্রীলঙ্কার উত্তর পশ্চিমাঞ্চলে বিমান হামলায় মঙ্গলবার ১৫ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। তামিল টাইগাররা এ খবর জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2007, 02:25 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

এলটিটিই এর মুখপাত্র ইলান্নিথারায়ান জানান, বিমান হামলায় মান্নারে কয়েক ডজন বাড়িঘর বিধ্বস্ত হয়। এতে কমপক্ষে ১৫ জন বেসামরিক লোক নিহত ও অপর ২৫ জন আহত হয়।

এদিকে বিমান হামলার কথা স্বীকার করেছে দেশটির সামরিক বাহিনী। তবে তারা জানিয়েছে, মান্নার উপসাগর ও বাকারাই এলাকায় টাইগারদের দুটি ঘাঁটি লক্ষ করে বিমান হামলা চালানো হয়। এতে ক্ষয়ক্ষতির বিষয়ে তারা কোনা মন্তব্য করেনি।