এলাহাবাদে পুণ্যস্নানার্থীর ঢল
ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরে পুণ্যস্নানের জন্য প্রায় সাত লাখ হিন্দু সমবেত হয়েছেন।
বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে উৎসব শুরু হবে। এরপর ছয় সপ্তাহ ধরে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ স্খলনের উদ্দেশ্যে নদীতে গঙ্গা নদীতে স্নান করবেন।
অর্ধ কুম্ভ মেলা উপলক্ষে এ পুণ্যস্নান অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের ধারণা ৪২ দিন ধরে চলা উৎসবে দেশ বিদেশের লাখ লাখ পুণ্যার্থী যোগ দেবেন। সাতটি বিশেষ দিনে মেলায় বেশি লোক সমাগম হবে বলেও তারা জানান।
হিন্দু মিথ অনুসারে এলাহাবাদ শহরে গঙ্গা, যমুনা এবং ভূগর্ভস্থ সরস্বতী নদীর মিলন হয়েছে। বিশ্বজগত সৃষ্টির আদিলগ্নে অমৃতের হাড়ির (কুম্ভ) মালিকানা নিয়ে আকাশে দেবতা ও অসুরের মধ্যে ঘোরতর যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ চলে ১২ দিন, পৃথিবীর সময় অনুসারে যা ১২ বছেরের সমান।
যুদ্ধর সময় এলাহাবাদের প্রয়াগ, হরিদ্বার, নাকিশ ও উজ্জয়ীন এলাকায় কয়েক ফোঁটা অমৃত পড়েছিল। এই মিথ অনুসারে ১২ বছর পর পর হিন্দু ধর্মাবলম্বীরা পালন করে মহা কুম্ভ মেলা। এছাড়া তিন বছর পর পর পর্যায়ক্রমে প্রয়াগ, হরিদ্বার, নাকিশ ও উজ্জয়ীনে অনুষ্ঠিত হয় অর্ধ কুম্ভ উৎসব।
