২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার শেষ হচ্ছে হজ

সোমবার শেষ হচ্ছে হজ। কোনো ধরনের অঘটন ছাড়াই মিনার জামারাতে প্রতীকী শয়তানকে লক্ষ করে পাথর নিক্ষেপে অংশ নেন বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ২৫ লাখ মুসলমান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Jan 2007, 05:32 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

সোমবার তৃতীয়বারের মতো শয়তানকে লক্ষ করে পাথর ছুড়ে হাজিরা ফিরবেন মক্কায়। সেখানে কাবা ঘর তাওয়াফের মধ্যদিয়েই শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

গত বছর জামারাতে পাথর নিক্ষেপের সময় ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা যান তিন শ’ ৬২ জন। তবে এবার সে ধরনের কোনো অঘটন ঘটেনি। ভিড় এড়াতে সৌদি আরব সরকার এ বছর ওই এলাকার সংস্কার করে। এছাড়া নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় ৫০ হাজারেরও বেশি রক্ষী।

এবারের ব্যবস্থাপনায় হাজিরাও সন্তোষ প্রকাশ করেছেন। মিশর থেকে আসা সাদিয়া মুস্তাফা বললেন, “এ বছর ভালোয় ভালোয় হজ শেষ হতে যাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া।” ভারতের সৈয়দ ইউসুফ বলেন, “দুই বছর আগেও আমি হজে এসেছিলাম। তবে এবার ব্যবস্থাপনা সেবারের চেয়ে অনেক ভালো।”

সৌদি আরবের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর সারাবিশ্বের সর্বমোট ২৪ লাখ লোক হজ পালন করছেন। তবে স্থানীয় জনগণ মিলিয়ে এ সংখ্যা ২৫ লাখ স্পর্শ করেছে।