২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে বোমা হামলার জন্য জঙ্গি মুসলমানরা দায়ী নয়

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সিরিজ বোমা হামলার জন্য জঙ্গি মুসলিমরা নয়, ক্ষমতাচ্যুত রাজনীতিবিদরাই দায়ী বলে ইঙ্গিত দিয়েছে সরকারের গোয়েন্দা সূত্রগুলো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Jan 2007, 11:50 AM

Updated : 26 Apr 2022, 01:55 PM

তবে এখন পর্যন্ত বোমা হামলার দায়-দায়িত্ব কেউ স্বীকার করেনি। 

এর মধ্যে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে সর্বশক্তি নিয়োগ করেছে থাই সরকার। 

রোববারের ওই বোমা হামলায় তিন ব্যক্তি মারা যায়, আহত হয় আরও ৩৮ জন। আহতদের মধ্যে নববর্ষ উদযাপন করতে আসা নয়জন বিদেশী পর্যটকও রয়েছেন। 

এর আগে ১৯ সেপ্টেম্বর দেশটিতে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের পর থাকসিন সিনাওয়াতকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে।

দেশটির বর্তমান প্রধানমন্ত্রী সুরায়ুত চুলানন্ত এক সংবাদ সম্মেলনে বলেছেন, “এর সঙ্গে কারা জড়িত তা আমরা এখনই নিশ্চিত নই। তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে, ক্ষমতাচ্যুত রাজনীতিবদরাই এ কাজটি করেছে।”

সরকারের কাছে এর কী প্রমান রয়েছে এর উত্তর দিতে অস্বীকৃতি জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “এর সঙ্গে শুধু বিগত ক্ষমতাচ্যুত সরকারই জড়িত নন। আগের সব ক্ষমতাচ্যুত সরকার এর সঙ্গে জড়িত।”