আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানে নিহত ১৮
দক্ষিণ আফগানিস্তানে গভর্ণর অফিস এবং একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৮ ব্যক্তি নিহত হয়েছেন।
আফগান কর্মকর্তারা জানান, লস্কর গা শহরে গভর্ণর কার্যালয়ের কাছে একটি চেকপোস্টে হামলাকারীকে থামানো মাত্র সে বোমাটির বিস্ফোরণ ঘটায়।
এছাড়া কাবুলে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর একটি কনভয় লক্ষ্য করেও বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বোমাটি একটি সেতুর নিচে পেতে রাখা হয়েছিল।
এতে এক ইতালীয় ন্যাটো সৈন্য ও এক আফগান শিশু নিহত হয়েছে।
আফগানিস্তানে ন্যাটো কর্মকর্তা ইসাফ বলেন, হামলায় পাঁচ সৈন্য ও পাঁচ আফগান আহত হয়েছেন।
এদিকে লস্কর গা শহরে হামলার সময় হেলমান্দ প্রদেশের গর্ভণর মোহম্মদ দাউদ শফি তার দফতরেই ছিলেন। তবে তার কোন ক্ষতি হয়নি।
পুলিশ জেনারেল মোহম্মদ নবি মোল্লাখলিল একে আত্মঘাতী বোমা হামলা হিসাবে উল্লেখ করে বলেন, হামলায় নিহতদের মধ্যে তিন পুলিশও রয়েছে। এছাড়া তিন আফগান সেনাসহ আহত হয়েছেন ১৫ জন।
