২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর রেকর্ড ছোঁবে বিশ্ব প্রতিরক্ষা ব্যয়

এ বছর বিশ্ব প্রতিরক্ষা ব্যয় রেকর্ড পরিমাণে পৌঁছাবে বলে জানিয়েছে বৃটেনভিত্তিক আন্তর্জাতিক ত্রাণ সংস্থা অক্সফাম। বিশ্ব শান্তি দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এ কথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এ বছর এই খাতে অক্সফামের অনুমিত ব্যয় এক লাখ ছয় হাজার কোটি ডলার। এই রেকর্ড শীতল যুদ্ধের শেষপর্যায়ের ব্যয়ের চেয়ে বেশি বলে জানিয়েছে সংস্থাটি।

অক্সফাম জানায়, শীতল যুদ্ধের শেষের দিকে ১৯৮৮ সালে প্রতিরক্ষা ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এর পরিমাণ ছিল এক লাখ তিন হাজার কোটি ডলার। এরপর ১৯৯৯ সাল থেকে প্রতিরক্ষা ব্যয় আবারো বাড়তে শুরু করে।

অক্সফাম এমন এক সময় এই প্রতিবেদন প্রকাশ করলো যখন ১৯২ সদস্যবিশিষ্ট জাতিসংঘ সাধারণ পরিষদ গণহত্যা, মানবাধিকার লঙ্ঘণের অভিযোগ আছে অথবা জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘণ করছে এমন পক্ষগুলোর কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করা সংক্রান্ত একটি চুক্তির খসড়া তৈরির উদ্যোগ নিচ্ছে। তবে সাতটি দেশ জাতিসংঘের এই উদ্যোগে বাধা দিচ্ছে। এই চুক্তির খসড়া তৈরি কাজ শুরু করা হবে কিনা তা নিয়ে আগামী মাসে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।