২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম রাষ্ট্রদূতদের সাথে দেখা করবেন পোপ

পোপ ষোড়শ বেনেডিক্টের এক বক্তব্যে মুসলিম বিশ্বে অসন্তোষ সৃষ্টি হওয়ার পর পারস্পরিক সম্পর্কোন্নয়নের লক্ষ্যে মুসলিম রাষ্ট্রদূতদের সাথে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2006, 05:08 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

আগামী সোমবার তিনি ভ্যাটিক্যানে তাঁর গ্রীষ্মকালীন আবাসস্থলে মুসলিম রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করবেন। সেখানে তিনি সম্প্রতি জার্মানিতে রাখা তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেবেন এবং জানাবেন যে তাঁকে ভুল বোঝা হয়েছে।

তাঁর ওই বক্তব্যের কারণে মুসলিম বিশ্ব অসন্তুষ্ট হওয়ায় পোপ এর আগে দুঃখ প্রকাশ করেন এবং বলেন ইসলামের প্রতি তাঁর ‘গভীর শ্রদ্ধা’ রয়েছে।

তবে মুসলিম নেতারা তাঁর ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন।