২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যাণ্ডে অভ্যুত্থানের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র

থাইল্যাণ্ডে অভ্যুত্থানের কঠোর সমালোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অভ্যুত্থানের ঘটনায় উস্মা জানিয়ে যুক্তরাষ্ট্র শিগগিরই দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করে অভ্যুত্থানের হোতাদের নির্বাচন ঘোষণার প্রতিশ্র“তি রক্ষা করার আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 11:44 AM

Updated : 26 Apr 2022, 03:56 PM

খবর বিবিসির।

যুক্তরাষ্ট্র অবশ্য মঙ্গলবার ক্ষমতাচ্যুত থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ফিরিয়ে আনার বিষয়ে কিছু বলেননি।

থাই এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে চড়ে থাকসিন বুধবার নিউইয়র্ক থেকে লন্ডনে থাকছেন।

অভ্যুত্থানকারী জেনারেল সোনথি বুনিয়ারাতলিন দুই সপ্তাহের মধ্যে একজন বেসামরিক প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়েছেন। তিনি আরো প্রতিশ্র“তি দিয়েছেন, নতুন প্রধানমন্ত্রী গণতন্ত্রকে সুদৃঢ় করার জন্য নতুন সংবিধান প্রণয়ন করবে।