২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে টাইফুনে নিহত ৩

জাপানের দক্ষিণে কিয়শু দ্বীপের ওপর দিয়ে প্রবাহিত শক্তিশালী শনশন টাইফুনে অন্তত তিনজন নিহত এবং আটজন নিখোঁজ হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 03:02 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার কারণে কিয়শু ও এর আশেপাশের এলাকায় অন্তত ৫০ হন আহত হন। এর মধ্যে ওকিনাওয়ায় আহত হয়েছেন অন্তত ৪১ জন।

রোববার কিয়শুর পশ্চিম সমুদ্র উপকূল থেকে বন্যার পানির স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে কিওশু দ্বীপের দক্ষিণে নোবিওকায় একটি যাত্রীবাহী ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পাঁচ যাত্রী আহত হন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, টাইফুন শনশন ঘণ্টায় ১৪৪ কি.মি. বেগে প্রবাহিত হচ্ছে। টাইফুনটি পূর্ব চীন সমুদ্রের দিকে সরে যাওয়ার সময় কিয়শুর পশ্চিম সমুদ্র উপকূলে সাসেবো    এলাকায় ব্যাপক ভূমিধ্বস ঘটিয়েছে।

সপ্তাহখানেক আগে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে টাইফুনটির উৎপত্তি হয়ে ঘণ্টায় প্রায় ৩৫ কি.মি. বেগে জাপান সাগরের দিকে ধাবিত হচ্ছে।