২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে সিরিজ বোমা হামলায় নিহত ৪ আহত ৬২

থাইল্যান্ডের দক্ষিণে মুসলিম অধ্যুষিত পর্যটন এলাকা হাত ইয়াইয়ে সিরিজ বোমা হামলায় শনিবার রাতে দুই বিদেশীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬২ জন। তাদের মধ্যে ১১জন বিদেশী।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 01:44 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

নিহতদের মধ্যে একজন কানাডা এবং অপরজন চীনের নাগরিক বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়,শনিবার রাতে জনবহুল বার ,ক্যাফে এবং ডির্পাটমেন্ট স্টোরে পরপর পাঁচটি বোমা বিস্ফোরিত হয়।

 হামলার ঘটনাটি এমন একটি দিনে ঘটলো, যেদিন সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে চলমান সহিংসতা বন্ধের  জন্য দক্ষিণের একটি গ্রামের এক হাজার অধিবাসীর সঙ্গে আলোচনা করছিল।

২০০৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত সোংখলা প্রদেশে সরকারী বাহিনীর  সাথে ইসলামী জঙ্গীদের সংঘর্ষে  ১৪০০ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর অধিকাংশের সীমান্ত মালয়েশিয়ার  সাথে।