২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডের একটি টানেলে বাস-কার সংঘর্ষে নিহত ৬, আহত ৬

সুইজারল্যান্ডের একটি ব্যস্ত সড়কের সংযোগ টানেলে বাস এবং প্রাইভেট কারের সংঘর্ষে ছয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 01:24 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ইতালি এবং অস্ট্রিয়ার সীমান্তের কাছাকাছি দক্ষিণ - পূর্ব সুইজারল্যান্ডের শুর শহরের নিকটবর্তী ভিয়ামেল টানেলে বাস এবং কারটির মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। সুইজারল্যান্ড পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।

বাসটি আইস হকি টিমের খেলোয়াড়দের একটি দলকে বহন করছিল।

সংঘর্ষে দুটো গাড়ীতেই আগুন লেগে যায়।

এতে পুরো টানেলটি ধোঁয়ায় ভরে গেলে উদ্ধার তৎপরতা বিঘিœত হয়, অন্যান্য গাড়ীর যাত্রীরা দৌড়ে  টানেল থেকে বেরিয়ে আসে। উদ্ধারকর্মীরা জানান, ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।

হকি টিমের কোচ ফার্নান্দো মজ্জিনি জানান, ভুল রাস্তা দিয়ে আসা একটি প্রাইভেট কার বাসটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি টানেলের দেয়ালে গিয়ে ধাক্কা খায় এবং বাসটিতে আগুন লেগে যায়।

এতে ছয়জন নিহত হয় এবং ছয়জন মারাত্মক আহত হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

দুর্ঘটনার পর টানেলটি বন্ধ করে দেয়া হয়েছে। গত কয়েক বছর  ধরেই ৪০ বছরের পুরনো এই টানেলটি দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাঁচ বছর আগেও সুইজারল্যান্ডের গোথার্ড টানেলে এক দুর্ঘটনায় ১১জন নিহত হয়েছিল। এরপর দেশটির সরকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে বেশীর ভাগ টানেলেই জরুরি নির্গমন পথ রয়েছে।