২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে আরো ৪৭টি লাশ পাওয়া গেছে

বাগদাদে আরো ৪৭টি লাশ পাওয়া গেছে। এর মধ্যে ২১টি পাওয়া গেছে পূর্ব বাগদাদে এবং বাকি ২৬টি পাওয়া গেছে শহরের পশ্চিম অংশে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 03:47 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

পুলিশ জানায়, গত কয়েক দিনে এই নিয়ে ১৭৬ টি লাশ পাওয়া গেল।

 লাশের অধিকাংশের  মাথা এবং বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে। 

বিবিসির এক সংবাদদাতা জানান, বেশির ভাগের মৃত্যু হয়েছে সম্প্রদায়িক ডেথ স্কোয়াডের সদস্যদের গুলিতে। বাকিদের সন্ত্রাসী গ্র“পগুলোও হত্যা করে থাকতে পারে। 

পুলিশ জানায়, নগরীতে ৫০টি মৃতদেহ পাওয়ার মাত্র একদিন পর এই ৪৭টি লাশ পাওয়া গেল। এছাড়া গত ৬ মাসে বাগদাদে সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। 

প্রসঙ্গতঃ ফেব্র“য়ারিতে ইরাকের সামারায় শিয়াদের ধর্মীয় স্থানে বোমা হামলায় হাজারেরও বেশি লোক নিহত হন। এর পর থেকে শিয়া-সূন্নি  দাঙ্গা-হাঙ্গামা লেগেই আছে।