২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়

জাতিসংঘের মহাসচিব কফি আনান বলেছেন, মধ্যপ্রাচ্যের অধিকাংশ নেতা মনে করেন, ইরাকে মার্কিন হামলা এ অঞ্চলে বিপর্যয় ডেকে এনেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 03:17 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

মধ্যপ্রাচ্য সফর শেষে এক ব্রিফিং এ তিনি বলেন,মার্কিন সৈন্য প্রত্যাহারের সময়সূচীই এখন সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, যে সব নেতার সঙ্গে আমি কথা বলেছি তাদের অধিকাংশই মনে করেন ইরাক যুদ্ধ ও তার পরিনতি তাদের জন্য বিরাট বিপর্যয় ডেকে এনেছে। তারা আরও মনে করেন এতে গোটা মধ্যপ্রাচ্যই অস্তিতিশীল হয়ে পড়েছে।

 তিনি আরও বলেন, এখন কি করনীয় তা নিয়ে ওই অঞ্চলে দুই রকম ধারণা আছে। অনেক নেতাই মনে করেন যেহেতু মার্কিনীরাই এই সমস্যার সৃষ্টির করেছে তাই তারা সব ছেড়েছুড়ে আচমকা চলে যেতে পারেনা। ইরাক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত  আমেরিকার সেখানে থাকা উচিত। কিন্তু মধ্যপ্রাচ্যের সব নেতা আবার এই যুক্তির সাথে একমত নন। বিশেষ করে ইরান চায় মার্কিনীরা অবিলম্বে ওই অঞ্চল ছেড়ে চলে যাক। তেহরানের ধারণা তাদের উপস্থিতিটাই আসলে একটা সমস্যা সৃস্টি করছে।

আমেরিকা যদি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে তারা তাতে সাহায্য করতেও প্রস্তুত।

আনান এই মন্তব্য করলেও আমেরিকাকে ইরাক ছেড়ে চলে যাওয়ার ক্ষেত্রে ইরান কিভাবে সাহায্য করতে পারে সে ব্যাখ্যা তিনি অবশ্য দেননি। তবে আনানের নিজস্ব মত ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের  সময়সীমা এমনভাবে নির্ধারণ করা উচিত যাতে ওই অঞ্চলে আর কোন বিশৃঙ্খলা বা সহিংসতা সৃষ্টি না হয়।

ইরানের বিতর্কিত পরমানু কর্মসূচী নিয়ে তিনি বলেন, তেহরানের উচিত আর্ন্তজাতিক  বিশ্বের সঙ্গে কাজ করে যাওয়া।  তবে সদ্য সমাপ্ত সফরে তিনি ইরানের কঠোর অবস্থানে কিছুটা পরিবর্তনের আভাস দেখেছেন বলেও মন্তব্য করেন। আনান মনে করেন, ইরান এখন তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচী স্থগিত রাখার ব্যাপারে অনেকটাই রাজি বলে তার ধারনা।