মাদাগাস্কারে জাহাজডুবি, ৩৩ জন নিখোঁজ
মাদাগাস্কারের উত্তর -পশ্চিমে ভারত মহাসাগরে ৭৬ জন যাত্রী ও নাবিক নিয়ে একটি জাহাজ ডুবে গেছে। ফরাসী উদ্ধার কর্মীরা ৪৩ জনকে উদ্ধার করেছে। নিখোঁজ রয়েছে ৩৩ জন।
মাওতি দ্বীপ কর্তৃপক্ষ জানায়, মাদাগাস্কার থেকে কোমোরোস দ্বীপে যাওয়ার সময় খারাপ আবহ্ওায়ায় পড়ে জাহাজটি ডুবে যায়।
এক কর্মকর্তা জানান, ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশী যাত্রী তোলা হয়েছিল জাহাজটিতে।
জাহাজটির ক্যাপ্টেন এবং তিন নাবিককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
