কাশ্মিরের শীর্ষ জঙ্গি বিল্লু নিহত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের ইসলামী জঙ্গি সংগঠন হিজবুল মুজাহেদীনের অন্যতম শীর্ষ নেতা বিল্লু গুজ্জার নিহত হয়েছেন।
ভারতীয় নিরাপত্তা বাহিনী এ খবর নিশ্চিত করেছে।
কাশ্মিরের পুলিশ বাহিনীর এক কর্মকর্তা এল আই মোহান্তী বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, উধামপুর জেলার মঙ্গল কুন্ডী গ্রামে নিরাপত্তা বাহিনী অভিযান চালালে বিল্লু নিহত হন।
তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে বিল্লু এ অঞ্চলে সহিংস কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন।
তার নামে নিরাপত্তা কর্মীসহ বহু বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ রয়েছে। ভারত সরকার তার মাথার জন্য ৫ লক্ষ রুপী পুরস্কার ঘোষণা করেছিল।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তে ১৯৮৯ সাল থেকে জঙ্গিরা সহিংসতা চালাচ্ছে।
এ সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ৬০০০ হাজার লোক প্রাণ হারিয়েছে।
