কিডনীর পাথর রোধে উপকারী কমলার রস
কমলার রস লেবুর রস এবং অন্য যে কোনো অম্লজাতীয় ফলের রসের চেয়ে কিডনীর পাথর রোধে বেশি সহায়ক।
সম্প্রতি আমেরিকার ডালাসের টেক্সাস ইউনিভার্সিটির সাউথ ওয়েস্টার্ন মেডিকেল সেন্টারের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন বলে বিভিন্ন বার্ত সংস্থা সূত্রে জানা গেছে।
কমলা বা লেবু জাতীয় ফলে পটাসিয়াম সাইট্রেট নামক এক ধরনের উপাদান রয়েছে যা কিডনীর পাথর প্রতিরোধে কার্যকর।
গবেষণায় দেখা যায় কমলার রস মূত্রে সাইট্রেট নামক উপাদানের পরিমাণ লেবুর রস ও খাবার পানির চেয়ে বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। এই উপাদানটি কিডনীতে পাথর তৈরীতে সহায়ক ইউরিক এসিড ও ক্যালসিয়াম অক্সালেটকে ঘণিভূত বা জমাট বাঁধতে বাধা দেয়।
ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের উদ্যোগ এবং আর্থিক সহযোগিতায় চিকিৎসাবিজ্ঞানীরা ১৩ জন স্বেচ্ছাসেবকের ওপর একটি গবেষণা পরিচালনা করেন।
এদের কয়েকজনের কিডনীতে পাথর ছিল।
কয়েকটি ধাপে এই গবেষণাটি পরিচালনা করা হয়।
প্রথম সপ্তাহে অংশগ্রহণকারীরা শুধু খাবার পানি পান করেন।
দ্বিতীয় সপ্তাহে তাদের কমলার রস পান করানো হয়।
শেষ সপ্তাহে তাদের পান করানো হয় লেমনেড।
দিনে তিন বেলা খাবার সময় তাদের ১৩ আউন্স করে কমলার রস, লেবুর রস ও খাবার পানি পান করতে দেওয়া হয়।
এতে দেখা যায় কমলার রস মূত্রে সাইট্রেট নামক উপাদানের পরিমাণ লেবুর রস ও খাবার পানির চেয়ে বেশি পরিমাণে বাড়িয়ে দেয় যা কিডনীতে পাথর তৈরীতে সহায়ক ইউরিক এসিড ও ক্যালসিয়াম অক্সালেটকে ঘণিভূত বা জমাট বাঁধতে বাধা দেয়।
