বিখ্যাত টিভি উপস্থাপক আরউয়িন মারা গেছেন
অস্ট্রেলিয়ার পরিবেশবাদী এবং আলোচিত টিভি উপস্থাপক স্টিভ আরউয়িন সোমবার এক দুর্ঘটনায় মারা গেছেন।
বিভিন্ন বার্তা সংস্থা সূত্রে এ খবর জানা গেছে।
কুয়িন্সল্যান্ডের গ্রেট বেরিয়ার রিফে একটি ডক্যুমেন্টারি ফিল্মের শুটিং চলার সময় পানিতে ঝাঁপ দেওয়া পর আরউয়িনের বুকে তীক্ষè কাঁটা গেঁথে যায়।
চিকিৎসকরা তাকে বাঁচানোর যথাসম্ভব চেষ্টা করেও ব্যর্থ হন।
অস্ট্রেলিয়ান টিভি চ্যানেলের জনপ্রিয় শো ‘দি ক্রোকোডাইল হান্টার’ উপস্থাপনা করে তিনি সবার পরিচিত মুখে পরিণত হয়েছিলেন।
এছাড়া, অস্ট্রেলিয়ার ওয়াইল্ড লাইফ সংরক্ষণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
