২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনেডি হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী মারা গেছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ডের সময় তার সাথে লিমুজিনে থাকা বেঁচে যাওয়া আরোহীর একজন নেলি কোনালি (৮৭) শনিবার সকালে মারা গেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2006, 02:47 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

নেলি টেক্সাস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর জন কোনালির স্ত্রী ছিলেন। শনিবার তিনি অস্টিনে নিজ বাড়ীতে মারা মারা যান।

১৯৬৩ সালে কেনেডির লিমুজিনে আততায়ী গুলি চালালে প্রেসিডেন্টের সঙ্গে জন কোনালি মারাত্মক আহত এবং পরে মারা যান।

ওই গাড়ীতে ফার্স্ট লেডি জ্যাকুলিন কেনেডিও ছিলেন। তিনি ১৯৯৪ সালে ক্যান্সারে মারা যান।

কেনেডি হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী নেলি কোনালি ওই হত্যাকাণ্ডের স্মৃতি এবং তাদের বেঁচে যাওয়া নিয়ে ২০০৩-এ একটি বই প্রকাশ করেন।