২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ -পূর্ব সমুদ্র উপকূলে দ্বিতীয়বারের মত ক্রান্তীয় ঝড় আরনেস্টো আঘাত হানতে যাচ্ছে

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ -পূর্ব সমুদ্র উপকূলের নিকটে দ্বিতীয়বারের মত ক্রান্তীয় ঝড় আরনেস্টো আঘাত হানতে যাচ্ছে। তবে এর শক্তি হারিকেনের চেয়ে কিছুটা কম। আবহাওয়া অধিদপ্তর এ কথা জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 01:26 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

উত্তর ক্যারোলিনায় বৃহস্পতিবার রাতে হারিকেনের পূর্বাভাস হিসেবে সেখানে ব্যাপক ঝড়বৃষ্টি আঘাত হানে। এ সময় সেখানে ভূমিধ্বসেরও ঘটনা ঘটে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

মিয়ামিভিত্তিক জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়টির উৎপত্তি স্থল উত্তর  ক্যারোলিনার দক্ষিণ পশ্চিম উইলমিনটনে। ঘন্টায় সেখানে ৭০ মাইল বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। যার বেগ হারিকেন ঝড়ের বেগের চেয়ে ঘন্টায় ৪ মাইল কম।

রবিবার আটলান্টিক হারিকেন আরনেস্টো এ বছরে প্রথমবারের মত আঘাত হানে। এ ঝড়ে হাইতিতে ৩ জন নিহত হয়। কিউবা অতিক্রম করার সময় আস্তে আস্তে এর বেগ স্তিমিত হয়ে আসে। দক্ষিণ ফ্লোরিডা অতিক্রমকরার সময় ঝড়টির নিস্তেজ হয়ে পড়লেও বৃহস্পতিবার আটলান্টিক মহাসাগরের গরম পানির উষ্ণতায় আরনেস্টো পুনরায় শক্তি সঞ্চয় করে আমেরিকার দক্ষিণ পূর্ব সমুদ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে।