২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যামি অ্যাওয়ার্ডে সেরা নাটক ও অভিনয়ের পুরস্কার জিতল ‘ইউএস থ্রিলার ২৪’

এ বছর অ্যামি অ্যাওয়ার্ডে সেরা নাটক ও অভিনেতার পুরস্কার লাভ করেছে ‘ইউএস থ্রিলার ২৪’। সেরা হাসির নাটক হিসেবেও মনোনীত হয়েছে ‘দি অফিস’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এ পুরস্কার নেওয়ার সময় ‘ইউএস থ্রিলার ২৪’ তারকা কাইফার সুদারল্যান্ড বলেন, এই সিরিজে তার কাজ করাটা কেবলই এক স্মরণীয় অভিজ্ঞতা।

এ ছাড়া ড্যামি হেলেন মিরেন ও জেরেমি আইরনস মিনি সিরিজ এলিজাবেথ--১ সিরিজে অভিনয়ের জন্য যথাক্রমে সেরা অভিনেত্রী ও সেরা সহ--অভিনেতার পুরস্কার লাভ করেছেন। সিরিজটির ব্রিটিশ পরিচালক টম হুপারও অনুষ্ঠানটির জন্য অ্যামি অ্যাওয়ার্ড লাভ করেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

অন্যদিকে টনি শ্যালহব ‘মঙ্ক’ কমেডিতে অভিনয়ের জন্য সেরা কমেডি অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন। নাটকে সেরা অভিনেত্রী মারিসকা হারগিটে এবং কমেডিতে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন জুলিয়া লুইস ড্রিফাস।

হারগিটে ‘ল অ্যান্ড অর্ডার: স্পোশাল ভিক্টিমস ইউনিট’ সিরিজে অভিনয়ের জন্য এবং লুইস ড্রিফাস ‘দ্য নিউ অ্যাডভেঞ্চারস অফ ওল্ড ক্রিস্টিনা’ সিরিজে অভিনয়ের জন্য এ পুরস্কার পেলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন শিল্পে অ্যামি অ্যাওয়ার্ড অন্যতম সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয়ে আসছে।