ইরাকে পৃথক বোমা হামলায় ৫ মার্কিন সৈন্য নিহত
ইরাকে পৃথক বোমা হামলায় পাঁচজন মার্কিন সৈন্য নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনী সোমবার একথা জানায়।
মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বাগদাদের উত্তরে একটি গাড়িতে করে যখন চারজন মার্কিন সৈন্য যাচ্ছিল তখন তাদেরকে লক্ষ্য করে প্রথম বোমা হামলা চালানো হয়।
দ্বিতীয় বোমা হামলার ঘটনাটি ঘটে রাজধানীর পশ্চিমে। মার্কিন সৈন্যদের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালালে অপরজনের মৃত্যু ঘটে।
ইরাকে ২০০৩ সালের মার্চ মাসে মার্কিন আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত ২৬শ’রও বেশি মার্কিন সৈন্য নিহত হয়েছেন।
