২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সেনা- আদিবাসী সংঘর্ষে নেতাসহ নিহত ৫০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আদিবাসী বিদ্রোহীদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষে আদিবাসী নেতা নওয়াব আকবর বাগতি নিহত হয়েছেন। খবর বার্তাসংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 12:00 AM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বেলুচিস্তানের পাহাড়ী এলাকায় আদিবাসী নেতা আকবর বাগতির গোপন আস্তানার কাছে প্রচণ্ড লড়াইয়ে ৩০ জন আদিবাসী বিদ্রোহী এবং ২০ জন সেনা সদস্য নিহত হয়েছে।

অশীতিপর নেতা আকবর বাগতি স্বায়ত্তশাসন এবং বেলুচিস্তানের প্রধান সম্পদ প্রাকৃতিক গ্যাসের ওপর আরোপিত করের বড় অংশ আদায়ে আন্দোলন চালিয়ে গেছেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী দুররানি বেলুচিস্তানে সেনা অভিযানে বাগতির মৃত্যৃ হয়েছে বলে জানান।

বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, তিনদিন আগে ডেরা বাগতি শহরের কাছে সেনাবাহিনী হেলিকপ্টারযোগে আক্রমণ চালিয়ে অভিযান শুরু করে। শনিবার বিশেষ বাহিনী তাতে যোগ দিলে হতাহতের এই ঘটনা ঘটে।

পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ বেলুচিস্তান খনিজ সম্পদে সমৃদ্ধ। পাকিস্তানের প্রাকৃতিক গ্যাসের মোট চাহিদার একটি বড় অংশ সরবরাহ করে বেলুচিস্তান।

তবে কয়েক শতক ধরে বেলুচ জাতীয়তাবাদীরা এসব সম্পদের ন্যায্য পাওনা দিচ্ছে না বলে ইসলামাবাদের কেন্দ্রীয় সরকারকে দায়ী করে আসছে।