মাইক্রোসফটের মিডিয়া প্লেয়ার “জুনে” তৈরী করবে তোশিবা
জাপানী কোম্পানী তোশিবা বছর শেষের পূর্বেই একটি বহনযোগ্য মিডিয়া প্লেয়ার “জুনে” বাজারে ছাড়বে। মাইক্রোসফট কোম্পানী এ খবর নিশ্চিত করেছে।
তোশিবার সাথে ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চুক্তিতে দেখা যায়, মিডিয়া প্লেয়ার “জুনে” থাকবে ৩০ গিগা বাইট সমৃদ্ধ হার্ডডিস্ক এবং বেতার সংযোগ। এই বেতার সংযোগের কারনে ব্যবহারকারীরা ছবি,গান এবং পুরো এ্যালবাম স্বল্প দূরত্বের ব্যবহারকারীদের সাথে বিনিময় করতে পারবে। তবে এর দাম কত হবে তা এখনও জানানো হয়নি।
এর আগে বিশেষজ্ঞরা বলেছিলেন ,ব্যবহারকারীরা বেতার সংযোগের মাধ্যমে গান ও ভিডিও ডাউনলোড করার কতটুকু সুবিধা পাবেন তার উপরই “জুনে”র সাফল্য নির্ভর করছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, মাইক্রোসফট কোম্পানীর এই নতুন মিডিয়া প্লেয়ার “জুনে” সরাসরি এ্যাপল কোম্পানীর আইপডের সাথে প্রতিযোগিতা করবে। আইপড ডিজিটাল মিডিয়া মার্কেটের অর্ধেকের বেশী দখল করে রেখেছে।
