২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিমান হামলায় ৭ জন বেসামরিক আফগান নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলের কুনার প্রদেশে বৃহস্পতিবার মার্কিন যৌথ বাহিনীর বিমান হামলায় সাতজন বেসামরিক আফগান নিহত হয়েছে। প্রাদেশিক কর্মকর্তারা এ কথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 12:00 AM

Updated : 26 Apr 2022, 03:53 PM

নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন প্রাদেশিক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার ভোরের দিকে শিগাল জেলার পূর্বে প্রাদেশিক রাজধানী আসাবাদের একটি বাড়িতে যখন বিরোধ নিষ্পত্তির জন্য গ্রামের প্রবীণ লোকেরা সমবেত হয়েছিল তখন এই হামলা চলানো হয়।

এই বোমা হামলায় নিহত সাতজনের মধ্যে কয়েকজন প্রবীণ লোক রয়েছে বলে জানা গেছে। এ সময় যৌথবাহিনী কিছু লোককে গ্রেপ্তার করে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

কাবুলে অবস্থানরত যৌথ বাহিনীর একজন মুখপাত্র জানান, এই ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না; তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

কুনার প্রদেশ পাকিস্তানের সীমান্ত এলাকার কাছে। ২০০১ সালে তালেবানদের উচ্ছেদ করে মার্কিন যৌথবাহিনীর সৈন্যরা ক্ষমতা গ্রহণের পর থেকে ঐ এলাকায় তালেবান এবং মুসলিম দলসহ আল-কায়েদার নেটওয়ার্ক সক্রিয় হয়ে উঠে।