ইরাক এবং আফগানিস্তানে আরো নৌসেনা মোতায়েন করা হবে
ইরাক এবং আফগানিস্তানে কয়েকহাজার নৌসেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
সংরক্ষিত মার্কিন নৌবাহিনীর কয়েকজন কর্মকর্তা একথা জানিয়েছেন।
‘ইনডিভিজুয়াল রেডি রিজার্ভ’ দলের সংরক্ষিত ৬০,০০০ সৈন্যে থেকে ২,৫০০ সৈন্যকে যে কোন সময় এ দুটি দেশে পাঠানো হতে পারে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। ইরাক এবং আফগানিস্তানে ১০,০০০ মেরিন সেনা মোতায়েন করা হবে বলে জানা গেছে।
মেরিন সেনা কর্মকর্তারা বুশের এই পরিকল্পনাকে ‘দূরদর্শী’ হিসেবে বিবেচনা করলেও সমালোচকরা বুশের এই সিদ্ধান্তকে ইরাকে আরো সৈন্য মোতায়েনের অভিপ্রায় হিসেবে দেখছেন।
সাধারণ নিয়ম অনুযায়ী মার্কিন সেনারা চার বছর সক্রিয় দায়িত্ব পালন করে এবং পরবর্তী চারবছর রিজার্ভ ফোর্স বা সংরক্ষিত বাহিনীতে যোগদান করে। এই চার বছরে অবশ্য তারা ‘রেগুলার রিজার্ভ’ বাহিনীতে বা ‘ইনডিভিজুয়াল রেডি রিজার্ভ’ বাহিনীতে যোগ দিতে পারে।
