২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে বহুজাতিক বাহিনীর ক্ষমতা বাড়িয়েছে জাতিসংঘ

আন্তর্জাতিক শান্তিরক্ষীবাহিনী মোতায়েনের নতুন নীতিমালা অনুযায়ী এ বাহিনীর সৈন্যরা আত্মরক্ষার জন্য গুলি করা, নাগরিকদের নিরাপত্তা বিধান এবং সশস্ত্র আক্রমণ প্রতিহত করতে সেনা অভিযান পরিচালনা করতে পারবে বলে জানানো হয়েছে জাতিসংঘের ইসরায়েল-লেবানন যুদ্ধ বিরতি চুক্তিতে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 10:52 AM

Updated : 26 Apr 2022, 03:53 PM

উরান্সএবং মার্কিন যুক্তরাষ্ট্রের করা ২১ পৃষ্ঠার এই নীতিমালা লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির সাথে অনুমোদন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো।

এই নীতিমালায় বলা হয়েছে, লেবাননে নিয়োজিত জাতিসংঘের ‘ইউনিফিল’ নামের পূর্বের দলটিকে দক্ষিণ লেবাননের নিরপেক্ষ এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের নির¯ী¿করণে অংশ নিতে হবেনা।

জাতিসংঘের মহাসচিব কফি আনানের বিশেষ উপদেষ্টা বিজয় নামবিয়ার বলেন, যেসব দেশ বহুজাতিক বাহিনীতে সৈন্য পাঠাতে দ্বিধাগ্রস্ত তারা এই নীতিমালা দেখার পর সেনাবাহিনী পাঠাতে আগ্রহী হবে।

আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের নতুন এই নীতিমালা অনুযায়ী মোতায়েনকৃত সৈন্যরা আত্মরক্ষার্থে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে পারবে। তবে অন্যান্য ক্ষেত্রে সেনাবাহিনীর সাহায্য প্রয়োজন হলে একজন সিনিয়র অফিসারের অনুমোদন নিতে হবে।

লেবাননে ইউনিফিলের কার্যক্রম পরিচালনায় কেউ বা কোনো দল বাধা দিলে তার বা তাদের বিরুদ্ধে শক্তিপ্রয়োগ করা যাবে।

এছাড়া, এই নীতিমালা অনুযায়ী লেবাননে কর্মরত জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর কর্মীদের এবং দেশটির সাধারণ নাগরিকদের নিরাপত্তা বিধানে বহুজাতিক বাহিনী অভিযান পরিচালনা করতে পারবে।