স্পেনে রেল দুঘর্টনায় নিহত ৬ আহত ৩৬
উত্তর স্পেনে রেল দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছে।
স্পেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ প্যালেনসিয়ার শহর ভিলাদায় একটি আন্ত নগরী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হলে এই দুঘর্টনাটি ঘটে বলে বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে।
স্পেনের উত্তর-পশ্চিমের ভিগো শহর থেকে ট্রেনটি ফ্রান্সের সীমান্ত সংলগ্ন শহর হেন্দাইয়ে আসছিল।
স্পেনের জাতীয় রেল কোম্পানি ‘রেনফে’ দুর্ঘটনার কারন এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে।
তবে এই মেট্রো ট্রেনটি স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ গতিতে চলছিল বলে জানিয়েছেন কয়েকজন কর্মকর্তা।
ট্রেনটিতে ৪২৬ জন বিদেশী তীর্থযাত্রী ছিলেন যারা সান্টিয়াগো ডি কম্পোস্টেলায় তীর্থযাত্রা শেষ করে ফিরে আসছিলেন।
হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্সে করে দুর্ঘটনার স্থল থেকে হতাহতদের উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
গত মাসে স্পেনের ভ্যালেন্সিয়া শহরে ভয়াবহ পাতাল রেল দুর্ঘটনায় ৪১ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছিল।
