২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে প্রথম জাতীয় বার্তা সংস্থা চালু

ইরাকের একদল সাংবাদিক যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসআইডি) এর সহায়তায় প্রথম জাতীয় ইরাকী সংবাদ সংস্থা (এনআইএনএ-নিনা) চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 01:44 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

প্রবীণ সাংবাদিক ও নিনার সহ-প্রতিষ্ঠাতা ড. আইয়ার জানান, “ইরাকের একটি স্বাধীন ও পেশাদার সংবাদ সংস্থা প্রয়োজন। নিনা প্রতিষ্ঠা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, তবে আমরা বিশ্বাস করি যে, এই সংবাদ সংস্থা সম্প্রসারিত হবে এবং বিভিন্ন গণমাধ্যমকে সেবা প্রদানে সক্ষম হবে।”

ইরাকের প্রথম স্বাধীন এই সংবাদ সংস্থা আরবী ভাষায় দেশটির রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনের সংবাদ ও নিবন্ধ সরবরাহ করে থাকে। মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানা যায়।

নিনার মালিক ও পরিচালনার সাথে সংশ্লিষ্ট গণমাধ্যম পেশাজীবীরা এই সংবাদ সংস্থা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সংবাদ সংস্থার ব্যবস্থাপকদের সাথে পরামর্শ করছেন। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কারিগরি সাহায্য দিয়েছে এবং নিনার সাংবাদিকদের লেখা ও সম্পাদনা দক্ষতা বাড়ানো এবং আন্তর্জাতিক গণমাধ্যমের মান অর্জনে সহায়তা করছে। ইউএসআইডি ইরাকের বাগদাদে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয় সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও বিতরণ যন্ত্রপাতি দিয়ে সাজিয়েছে।