নারীদের বিভিন্ন আদুরে নামে ডাকা নিষিদ্ধ করেছে যুক্তরাজ্যের নিউক্যাসেল সিটি কাউন্সিল
বিশ্ব জুড়ে নারীদের বিভিন্ন আদুরে নামে ডাকা হলেও যুক্তরাজ্যের নিউক্যাসেল সিটি কাউন্সিল শ্রƒতিমধুর নয় বলে সেখানে কিছূ জর্ডি শব্দের প্রয়োগ এবং ব্যবহার নিষিদ্ধ করেছে।
এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে পুরুষরা তাদের সঙ্গীনী নারীকে ‘পেট’ নামে সম্বোধন করতে পারবেননা।
যুক্তরাজ্যের নর্থ ইজ জর্ডি এলাকাতে ‘লাভ’, ডার্লিং এবং ‘সুয়িটহার্ট’ এসব জনপ্রিয় সম্বোধনের পাশাপাশি নারীদের আদর করে ডাকা হয় ‘হিনি’, যা এই নিষেধাজ্ঞার আওতাধীন।
যুক্তরাজ্যের উত্তর-পূর্বের এসব এলাকার লোকেরা নারীদের যেসব নামে সম্বোধন করে তা অসম্মানজনক বলে মন্তব্য করেছেন সিটি কাউন্সিলের কর্মকর্তারা। এসব নামে ডাকার ফলে পারিবারিক জীবনে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে বলে তাদের ধারনা।
এ ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে এখন থেকে নারীকে পূর্ণ নামে ডাকতে হবে বলে নির্দেশ দিয়েছে কাউন্সিল।
তবে সিটি কাউন্সিলের এই রায়ে সন্তষ্ট নয় ঐ এলাকার অনেকেই। জর্ডি ভাষাকে ধ্বংস করার জন্যই কাউন্সিল এই নির্দেশ দিয়েছে বলে তারা মনে করছেন।
তবে সিটি কাউন্সিলের একজন মুখপাত্র প্রত্যেকেরই আচরণে এবং ভাষাপ্রয়োগে সতর্ক হওয়ার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা এবং মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক স্থাপন করা প্রয়োজন বলে জানান।
