জীবাশ্ম জ্বালানি উৎপাদনে মালয়েশিয়াকে এগিয়ে রাখতে চান বাদাবি
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বাদাবি তার দেশ জীবাশ্ম জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে বেশ এগিয়ে আছে বলে জানিয়েছেন।
মালয়েশিয়ার দক্ষিণ করিডরের জোহর এলাকায় অবস্থিত জীবাশ্ম জ্বালানী কেন্দ্র উদ্বোধনকালে একথা বলেন তিনি।
এছাড়া তিনি মালয়েশিয়ায় নির্মিত প্রথম হাইড্রোজেনচালিত গাড়ীর মোড়ক উন্মোচন করেন ।
প্রায় ৪৮৫ হেক্টর এলাকার ওপর নির্মিত বাদাবীর নিজস্ব এই জীবাশ্ম জ্বালানী কেন্দ্রটির সাথে যানবাহন চলাচলের জন্য একটি বন্দর রয়েছে।
মালয়েশিয়া এই জীবাশ্ম জ্বালানী কেন্দ্র থেকে আগামী বছর পাঁচ লাখ টন বায়ো ডিজেল বিদেশে রপ্তানী করতে সক্ষম হবে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
