২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা ভূখন্ডে মার্কিন ফক্স টিভি চ্যানেলের দুই সাংবাদিককে অপহরণ

গাজা ভূখন্ডে মার্কিন ফক্স টিভি চ্যানেলের দুই সাংবাদিককে অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা। এই দুই সাংবাদিক হলেন স্টিভ কেন্টানি এবং ফ্রিল্যান্স ক্যামেরাম্যান ওলফ উয়িগ। ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2006, 03:56 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

সাংবাদিকদের বহনকারী গাড়ির ফিলিস্তিনি চালক জানান, সোমবার সন্ধ্যায় গাজা শহরে নিরাপত্তা কর্মীরা গাড়ি থামিয়ে এই দুই সাংবাদিককে অপহরণ করে নিয়ে যায়। তবে অপহরণের কারণ এখনও জানা যায়নি। পুলিশ তাদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রেখেছে।

ফক্স নিউজ জানায়, অপহৃতদের অক্ষত অবস্থায় উদ্ধারে চেষ্টা চলছে। উল্লেখ্য, গত দুই বছরে গাজা ভূখন্ড থেকে বেশ কিছু বিদেশী ব্যক্তিকে অপহরণ করা হয়েছে।

এদিকে গাজার জাবেলিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী হামলার কথা স্বীকার করে বলেছে, এটি ইসলামি জঙ্গিদের একটি প্রশিক্ষণ শিবির ছিল।