পাকিস্তানকে সন্ত্রাসী হামলা বন্ধের আহ্বান জানালেন মনমোহন সিং
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, পাকিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে ভারতের বিরুদ্ধে চলা সন্ত্রাসী হামলা প্রতিহত করতে সেদেশের যথোচিত পদক্ষেপ গ্রহণ করা উচিত।
ভারতের ৫৯ তম স্বাধীনতা দিবসে রাজধানী নয়াদিল্লির সতেরো শতকের প্রাচীন লাল কেল্লায় এক বক্তৃতায় তিনি একথা বলেন।
‘পাকিস্তান যতোদিন ভারতের সাথে আন্ত-সীমান্ত সন্ত্রাস বন্ধে দেশটির অভ্যন্তরীণ যে কোনো এলাকা বা রাজ্য থেকে সন্ত্রাসীদের প্রতিহত করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করবে ততোদিন ভারত- পাকিস্তান শান্তি প্রক্রিয়া কার্যকর হবেনা’, তিনি বলেন।
এদিকে, ১৪ ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শওকত আজিজ সন্ত্রাসবাদকে পরাজিত করা এবং শান্তি প্রক্রিয়া স্থাপনে তারা সবসময় সচেষ্ট বলে জানান।
শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে ভারত কাশ্মির ইস্যুতে পাকিস্তানকে সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
২০০৪ সাল থেকে পাকিস্তান এবং ভারত পারস্পরিক সম্পর্ক উন্নয়নে শান্তি চুক্তি স্থাপনে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে।
তবে কাশ্মির সমস্যা সমাধানে এ দুটি দেশ সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়াতে শান্তি প্রক্রিয়ায় তেমন কোনো অগ্রগতি হয়নি।
