দ্বিতীয় বিশ্বযুদ্ধ বার্ষিকীতে কইজুমি যুদ্ধ স্থান সফর করবেন
আবেগপূর্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বার্ষিকীতে জাপান প্রধানমন্ত্রী জুনিচিরো কইজুমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ স্থান পরিদর্শন করবেন।
আগামী মাসে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে গত ২১ বছরের মধ্যে এর মধ্যে কইজুমি প্রথম প্রধান মন্ত্রী যিনি ১৫ আগস্ট ইয়াসুকুনি নামক এক যুদ্ধস্থান পরিদর্শন করবেন। জ্যাকেট কোট এবং টাই পরে তিনি ১০ মিনিট প্রার্থনা করবেন।
ইয়াসুকুনি সেই যুদ্ধ স্থান যেখানে ২.৫ মিলিয়ন লোক মারা গেছে।
কইজুমি এর আগে ২০০১ সালে আরো একবার যুদ্ধ স্থান পরিদর্শন করেছিলেন। এসময় চীন এবং দক্ষিন কোরিয়া ক্ষিপ্ত হয়ে জাপানী সাম্রাজ্যবাদ নিয়ে প্রশ্ন তুলেছিলো।
পরিদর্শন প্রসঙ্গে কুইজুমি বলেন, যদি আমি ১৫ আগস্ট যুদ্ধ স্থান পরিদর্শন না করি তবে কিছু লোক যারা আমাকে ভৎসনা করে তারা এটা নিয়ে বিভিন্ন ইস্যু বানানোর চেষ্টা করবে। আমার মনে হয়েছে এই দিনটি আমার জন্য অনেক সুন্দর একটি দিন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের অন্যতম ঘনিষ্ট মিত্র কইজুমি। যেসব দেশ তাঁর এই সফরে নিন্দা করেছে তাঁদের অভিযোগকে ‘অপরিপক্ক’ বলে মন্তব্য করে বলেন, এই ইস্যুতে তাঁদের সাথে শীর্ষ বৈঠকে অস্বীকৃতি জানানো উচিত হয়নি।
প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অবসর নেবার দিন জাপান টেলিভিশন তার বিদায় সংবর্ধনা সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে।
