২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত, আহত ১৭

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এক শক্তিশালী ভূমিমাইন বিস্ফোরণে সাত জন নিহত ও ১৭ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 04:45 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

রাষ্ট্রপতি মাহেন্দ্র রাজাপাকসে’র সরকারী বাসভবনের কাছে গাড়িবহরে এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে পাকিস্তান দূতাবাসের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। রাষ্ট্রদূত বশির ওয়ালি মোহাম্মেদকে নিয়ে গাড়িবহরটি ওই পথ দিয়ে যাওয়ার পথে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে রাষ্ট্রদূত অক্ষত ছিলেন। 

পাকিস্তানী এক কর্মকর্তা জানান, রাষ্ট্রদূত পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে ফেরার পথে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের ফলে প্রতিবেশী ভবনগুলোর জানালা প্রচন্ড শব্দে কেঁপে উঠে এবং দূতাবাসের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তামিল টাইগারদের নিয়ন্ত্রিত দেশের উত্তরাঞ্চলীয় জেলা মুল্লাইতুভুর একটি এতিমখানায় বোমা হামলায় ৪৩টি শিশুর মৃত্যুর ঘটনায় টাইগাররা সরকারকে অভিযুক্ত করার পরপরই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে শ্রীলংকার সামরিক বাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।