২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লুটোর ভাগ্য নির্ধারণে বৈঠক করছেন জ্যোর্তিবিজ্ঞানীরা

প্লুটোকে আর গ্রহ নামে আখ্যায়িত করা যায় কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে জ্যোর্তিবিজ্ঞানীরা জড়ো হতে যাচ্ছেন চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে। তবে তারও আগে তারা নির্ধারণ করবেন গ্রহের সংজ্ঞা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 01:47 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

‘দ্যা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিকাল ইউনিয়ন’-এর জ্যোতির্র্বিজ্ঞানীরা গ্রহ প্লুটো বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে প্রাগে সমবেত হচ্ছেন বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

১৯৩০ সালে ক্লাইড টমবাউ-এর প্লুটো আবিষ্কারের পর প্লুটোকে গ্রহ বলা যায় কিনা সে বিষয়ে জ্যোর্তিজ্ঞানীদের মধ্যে বেশ মতপার্থক্য দেখা দেয়।

তবে অন্য আটটি গ্রহ থেকে অপেক্ষাকৃত ছোটো এবং দূরবর্তী প্লুটোকে নিয়ে বিতর্কের অবসান হতে যাচ্ছে এই সম্মেলনে।

বিশেষ করে মার্কিন জ্যোর্তিবিজ্ঞানীরা যখন ‘২০০৩ ইউবি ৩১৩’ নামে গ্রহের মতো বড় একটি বিশেষ বস্তু আবিষ্কার করেন তখন থেকেই প্লুটোর পরিচয় হুমকির মুখে পড়ে।

প্রাগের এই সম্মেলনে জ্যোর্তিবিজ্ঞানীরা প্রথমবারের মতো গ্রহের একটি আনুষ্ঠানিক সংজ্ঞা নির্ধারণ করতে যাচ্ছেন।

এছাড়া, অচিরেই ‘জেনা’ নামে পরিচিত ২০০৩ ইউবি ৩১৩ নামের নতুন আবি®কৃত এই বস্তুটিকে গ্রহ পরিবারের অর্ন্তভূক্ত করার জোর সম্ভাবনা রয়েছে।

প্লুটোর থেকে আকারে কিছূ বড় ২০০৩ ইউবি ৩১৩ নামের মহাজাগতিক এই বস্তুটির ব্যাস ৩০০০ কিমি বা ১,৮৬৪ মাইল।

অন্যদিকে প্লুটোর ব্যাস ২,৩৬০ কিমি বা ১,৪৬৭ মাইল।