বাগদাদে একাধিক বোমা বিস্ফোরণে নিহত ৪৭, আহত ৩
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ- পূর্বে অবস্থিত শহর জাফারানিয়াতে একাধিক বোমা বিস্ফোরণ এবং রকেট হামলায় ৪৭ জন নিহত হয়েছে।
বোমা বিস্ফোরণে জাফারানিয়া শহরের একটি চারতলা ভবন ধ্বসে গেলে অনেকের মৃত্যু হয়।
পুলিশকে লক্ষ্য করেও বোমা ছোঁড়া হয়েছিল বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
ঐ ভবনটির ওপর ‘কাতিউশা’ নামের রকেট দিয়ে হামলা চালানোর পরপরই একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে সরকারি কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
ঐ ভবনটির ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ উদ্ধার করার সময় একটি গাড়ীবোমা বিস্ফোরিত হলে কয়েকজন নিহত হয়।
কয়েকঘন্টার ব্যবধানে শহরের জনাকীর্ণ এলাকায় আত্মঘাতী বোমা হামলায় বহু ইরাকি হতাহত হয়েছে।
এছাড়া, উদ্ধারকাজে নিয়োজিত উদ্ধারকর্মীদের লক্ষ্য করে ছোঁড়া বোমার আঘাতে তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।
