২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদেল কাস্ত্রোর আজ ৮০ তম জন্মদিন

কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো আজ ৮০ বছরে পা দিলেন। বিশ্বের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব অসুস্থ ফিদেল কাস্ত্রো বিছানায় শুয়েই তার জন্মদিন পালন করবেন। কিউবার সংবাদমাধ্যমগুলো জানায়, সম্প্রতি তার শরীরে একটি অস্ত্রোপচার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 12:35 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

আগের থেকে ভালো আছেন। সূত্র:ইন্টারনেট

পাকস্থলীর রক্তক্ষরণজনিত অসুস্থতার কারণে গত ৩১ জুলাই তার ছোট ভাই প্রতিরক্ষামন্ত্রী রাউল কাস্ত্রোর কাছে পার্টি প্রধান এবং রাষ্ট্রপতির দায়িত্ব সাময়িকভাবে হস্তান্তর করেন। বিশ্বের অন্যতম এই কমিউনিস্ট শাসক দীর্ঘ ৪৮ বছর কিউবার ক্ষমতায় রয়েছেন। কাস্ত্রো ভক্তরা আশা করছেন তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে তার দায়িত্বে ফিরে আসবেন।

এদিকে কাস্ত্রোর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে মূল অনুষ্ঠানটি হবে হাভানার মার্কিন কুটনৈতিক মিশনের বিপরীতে। এখানে ‘সাম্রাজ্যবাদরিবোধী মঞ্চে’ শনিবার সারারাত ব্যান্ডসঙ্গীত পরিবেশন করা হয়।

এছাড়াও  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ‘স্বাধীনতা না হয় মৃত্যু-সমাজতন্ত্র না হয় মৃত্যু’ স্লোগানকে সামনে রেখে দিনটি সারা দেশেজুড়ে পালন করার জন্য নানান কর্মসূচী হাতে নিয়েছে।