মার্কিন বিমানে বোমা হামলা চক্রান্তে জড়িত সন্দেহে ইতালিতে ৪০ জন ইসলামপন্থী জঙ্গি গ্রেপ্তার
য্ক্তুরাষ্ট্রের বিমানে বোমা হামলার আশংকায় পুলিশি তল্লাশীর প্রথম দিনে সন্দেহভাজন ৪০ জন ইসলামপন্থী জঙ্গিকে গ্রেপ্তারের ঘোষনা দিয়েছে ইতালি পুলিশ, জানিয়েছে সংবাদ সংস্থা।
সংবাদে জানানো হয়, আটককৃত ব্যক্তিদের ইতালিতে বসবাসের অনুমতির শর্ত তারা লঙ্ঘন করেছে। তাদের বাড়িতে তল্লাশী চালিয়ে জানা গেছে এরা প্রত্যেকে পাকিস্তানী নাগরিক।
বৃটিশ পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে যেসব বিমানে বোমা হামলার ষড়যন্ত্র করা হয়েছিলো আটককৃত এই ৪০ ব্যক্তি এর সাথে জড়িত ছিলো কিনা তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না।
