২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননের আরো অভ্যন্তরে আক্রমণ চালাবে ইসরায়েল

হিজবুল্লাহ গেরিলাদের হটিয়ে দিতে লেবাননের আরো অভ্যন্তরে সৈন্য পাঠানো হবে কিনা সে বিষয়ে আজ সিদ্ধান্ত নেবে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 10:39 AM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এদিকে তুমুল বিতর্ক এবং অব্যাহত নিন্দার মুখে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ বিরতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনীত প্রস্তাবের ওপর বৃহষ্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবেনা বলে জানিয়েছে বিভিন্ন বার্তা সংস্থা।

আরব লীগের অর্ন্তভূক্ত রাষ্ট্রসমূহের প্রতিনিধিরা জাতিসংঘের এই একপেশে প্রস্তাবের সমালোচনা করে এর সংশোধন দাবী করেছেন। এই প্রস্তাবটিতে লেবাননের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় না দেখা হলে দেশটিতে ভয়াবহ সহিংসতা এবং গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে বলে আরব লীগের শীর্ষ নেতারা সতর্ক করে দিয়েছেন।

লেবানন অবিলম্বে সেদেশে ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং যুদ্ধবিরতিসহ দেশটির দক্ষিণাঞ্চল থেকে হাজার হাজার ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের দাবী জানিয়েছে।

এদিকে ইসরায়েল জানিয়েছে আন্তর্জাতিক শান্তিরক্ষীবাহিনী এবং লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহ গেরিলাদের নিশ্চিহ্ন করার দায়িত্ব নিলেই কেবল তারা তাদের সৈন্য প্রত্যাহার করে নেবে।

তবে ইসরায়েল যদি লেবাননের আরো অভ্যন্তরে আক্রমণ চালায় তবে লেবানন ইসরায়েল এবং তার ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট একপেশে যে কোনো চুক্তি মেনে নিতে বাধ্য হতে পারে বলে অনেকে মনে করছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টের ‘ইনার সিকিউরিটি ক্যাবিনেট’-এর সদস্যরা যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হওয়ার পূর্বে হিজবুল্লাহ গেরিলাদের নির্মূল করতে লেবাননের লিতানি নদীর ২০ কিমি কিংবা আরও বেশী গভীরে সামরিক অভিযান পরিচালনায় একমত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা এই পরিকল্পনায় সায় জানিয়েছেন।

এদিকে, ইসরায়েলি বিমাান হামলায় দক্ষিণ লেবাননে মঙ্গলবার ১৪ জন বেসামরিক লোক নিহত হয়েছে। ইসরায়েলি বিমান আক্রমণে সিডন শহরে বুধবার একজন নিহত হয়েছে।

লেবাননের পূর্বাঞ্চলীয় বেক্কা উপত্যকায় অব্যাহত বিমান আক্রমণে দুজন লেবাননি সৈন্য আহত হয়েছে। এছাড়া, একটি চারতলা দালানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে ধ্বংস¯তূপের মধ্যে কয়েকজন লেবাননি আটকে পড়েছে।

লেবাননে গত চার সপ্তাহ ধরে চলা ইসরায়েলি নৃশংসতায় এ পর্যন্ত ১ হাজার লেবাননি নিহত হয়েছে।

এদের মধ্যে অনেকেই ধ্বংস¯তূপের নীচে চাপা পড়া অবস্থায় মারা গেছেন।

অন্যদিকে, হিজবুলালাহ গেরিলাদের প্রতিরোধ আক্রমণে সৈন্যসহ ১০১ জন ইসরায়েলি নিহত হয়েছে।