২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে সমঝোতায় পৌঁছালো যুক্তরাষ্ট্র-ফ্রান্স

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ নিরাপত্তা পরিষদের স্থায়ীসহ ১৫টি সদস্যদেশ সমঝোতায় পৌঁছানোর প্রক্রিয়া শুরু করেছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আন্তর্জাতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2006, 01:36 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

লেবানন- ইসরায়েল যুদ্ধবিরতি সংক্রান্ত খসড়া এ প্রস্তাবটির বিভিন্ন ইস্যুতে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র  ও ফ্রান্স একমত হয়েছে বলে জানা যায়। 

যুদ্ধবিরতিতে নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশগুলোর সমঝোতায় পৌঁছানোর বিষয়টি বেশ আশাব্যাঞ্জক বলে যুক্তরাষ্ট্র বর্ণনা করলেও লেবাননি কর্মকর্তারা এই চুক্তিতে তাদের আপত্তি ও সন্দেহ প্রকাশ করেছেন।

শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স যুদ্ধবিরতির এই খসড়া প্রস্তাবটি অনুমোদন করে। প্রস্তাব অনুযায়ী  ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ বিরতির প্রথম শর্ত হিসেবে ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সবধরনের আক্রমণ-পাল্টা আত্রমণ বন্ধ করতে হবে।

এই খসড়া প্রস্তাবের ওপর আগামী সোম-মঙ্গলবার জাতিসংঘে ভোট নেওয়া হতে পারে বলে জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন ।

জাতিসংঘে মার্কিন এবং ফরাসি রাষ্ট্রদূত যুদ্ধবিরতির এই প্রস্তাবে সংস্থাটির নিরাপত্তা পরিষদের ১৫ টি সদস্যরাষ্ট্রের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক বলে জানান।

তবে লেবাননে আন্তর্জাতিক শান্তিরক্ষীবাহিনী মোতায়েনে পরবর্তীতে জাতিসংঘে দ্বিতীয় আরেকটি খসড়া প্রস্তাব অনুমোদনের প্রয়োজন হবে বলে জানা গেছে।

জাতিসংঘের এই প্রস্তাবটি যথার্থ নয় বলে জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা।  । 

এদিকে, ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় রবিবার দক্ষিণ লেবাননের আনসার গ্রামে পাঁচজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানানো হয়েছে।

এছাড়া, রবিবার সকালে পূর্ব লেবাননের বেক্কা উপত্যকা এবং উত্তর লেবাননের ব্রিজগুলোতে ইসরায়েল বিমান হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।