মহাজগতে গ্রহের মতো যমজ বস্তুর সন্ধান লাভ
মহাশূণ্যে গ্রহ এবং নক্ষত্রের কক্ষপথের মাঝখানে আশ্চর্যধরনের যমজ বস্তুর সন্ধান পেয়েছেন জ্যোর্তিবিজ্ঞানীরা।
বিগত কয়েকবছরে সৌরজগতের বাইরে এই অদ্ভুত বস্তুর সন্ধান পাওয়া গেলেও এই প্রথম সেখানে এ ধরনের ‘যমজ’ বস্তুর দেখা মিলেছে।
বিস্ময়কর ব্যাপার হলো গ্রহের মতো দেখতে এই বস্তুদুটি কোনো নক্ষত্রকে পরিক্রমণ না করে পরস্পরকে পরিক্রমণ করছে।
তবে কয়েকজন জ্যোর্তিবিজ্ঞানী মহাশূণ্যে ভাসমান গ্রহের মতো দেখতে নতুন ধরনের বস্তুদুটিকে গ্রহসংক্রান্ত বস্তু হিসেবে চিহ্নিত করে এগুলোর নাম দিয়েছেন ‘প্লেনমস’। এসব ‘প্লেনমস’ নক্ষত্রকে প্ররিক্রমণ করেনা।
‘সায়েন্স’ নামের এক জার্নালে জ্যোর্তিবিজ্ঞানীরা মহাজগতে নতুন এই বস্তুর অস্তিত্ব গ্রহ এবং নক্ষত্রের সৃষ্টি সংক্রান্ত ব্যাখ্যা আমূল বদলে দিতে পারে বলে মন্তব্য করেন।
এই যমজ বস্তু দুটি সূর্যের আকৃতির বড়জোর ১ ভাগ হতে পারে বলে জানালেন কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের সায়েন্স পেপারের সহকারী গবেষক রায় জয়াবর্ধন।
তিনি বলেন ‘এই যমজ বস্তুটির উপস্থিতি একটি বিস্ময় এবং এর সৃষ্টির উৎস এবং ধ্বংস বা পরিণতিও আপাতত আমাদের অজানা,’
