২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাস্ট্রো অস্ত্রোপচারের পর ‘ভালো আছেন’

কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো অস্ত্রোপচারের পর ভালো ও সুস্থ আছেন বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 01:03 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং অন্ত্রের অসুস্থতায় অস্ত্রোপচারজনিত শারীরিক সমস্যার কারণে সোমবার ছোটো ভাই রাউল ক্যাস্ট্রোর কাছে সাময়িক ক্ষমতা হস্তান্তরের পর তিনি এক লিখিত বিবৃতিতে সুস্থ আছেন বলে জানালেন।

ক্যাস্ট্রার পক্ষ থেকে জাতীয় টিভি চ্যানেলে এই বিবৃতিটি পড়ে শোনান তার ব্যক্তিগত সচিব।

এ মাসের ১৩ ই আগস্ট ৮০ তম জন্মদিন পালন করতে যাওয়া ক্যাস্ট্রো অত্যধিক কর্মব্যস্ততাই তার অসুস্থতার কারণ বলে জানান।

তবে আরোগ্য লাভের জন্য তিনি হাসপাতালে না নিজ বাড়িতে রয়েছেন তা জানা যায়নি।

কিউবান টেলিভিশনে প্রচারিত এই বিবৃতিতে ক্যাস্ট্রো তার প্রতি বিশ্বব্যাপি মানুষের গভীর শুভকামনায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তার দেশের জনগণকে নিজ নিজ দায়িত্ব পালনে অনুরোধ জানান।

১৯৫৯ সালে কিউবার ক্ষমতা গ্রহণের পর ফিদেল ক্যাস্ট্রো এই প্রথম অসুস্থতাজনিত কারণে তার ভাই প্রতিরক্ষামন্ত্রী রাউল ক্যাস্ট্রোর কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করলেন।

ফিদেল ক্যাস্ট্রো বিশ্বের একজন দীর্ঘস্থায়ী শাসক যিনি নয়জন মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ পর্যন্ত কিউবার ক্ষমতায় রয়েছেন।

ল্যাটিন আমেরিকার দেশসমূহের সরকার ফিদেল ক্যাস্ট্রোর দ্রুত আরোগ্য কামনা করেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্যাস্ট্রোর অসুস্থতাসহ কিউবার রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে এবং দেশটির গণতান্ত্রিক পটপরিবর্তনে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছে।