২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাবনে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরাইল

দক্ষিণ লেবাননে সোমবার সকাল থেকে ৪৮ ঘন্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরাইল। ইসরাইলের বিমান হামলায় নারী ও পুরুষ সহ ৫৬ জন লেবাননি মারা যাওয়ায় বিশ্বব্যাপী প্রতিবাদের প্রেক্ষিতে তারা এ ঘোষণা দিয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 02:20 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বিমান হামলা বন্ধের পাশাপাশি ইসরাইল লেবাননের যেসব অধিবাসী দক্ষিণ লেবানন থেকে উত্তর লেবাননে চলে যেতে চায় তাদেরকে করিডর দেবে এবং  মানবিক সাহায্যের জন্যও ভূমি, সমুদ্র ও আকাশেও করিডরের ব্যবস্থা করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ইসরাইলের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে প্রধান মন্ত্রী এহুদ ওলমার্ট ৪৮ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন এবং এ সময়ের মধ্যে সেনাবাহিনী লেবাননের দক্ষিণে অবস্থিত কানা গ্রামে হামলা সংক্রান্ত তাদের তদন্ত শেষ করবে। তবে ৪৮ ঘন্টার আগেই সেনাবাহিনী যদি তাদের তদন্ত শেষ করতে পারে তাহলে যুদ্ধবিরতির সময়সীমা কমানোরও সম্ভাবনা রয়েরছ বলে কর্মকর্তারা ধারনা করছেন।

হিজবুল্লাহ এ ব্যাপারে পাল্টা কোন ঘোষণা দেয়নি।

এদিকে লেবাননে হামলার কারনে কন্ডোলিৎসা রাইস মধ্যপ্রাচ্যে তার সফরের সময়সীমা কমিয়ে এনেছেন।