মায়ের কম ক্যালোরিযুক্ত খাদ্যগ্রহণ গর্ভস্থ শিশুর ধমনীকে আক্রান্ত করে
যেসব মায়েরা গর্ভধারণের সময় পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করে না তাদের শিশুরা জন্মগ্রহণের পর থেকে পরবর্তী জীবনে ধমনীর সমস্যা ‘অ্যাথেরোসক্লেরোসিস’ এ আক্রান্ত হয় বলে জানিয়েছেন গবেষকরা।
পরবর্তী জীবনে এসব শিশুদের ধমনীর রক্ত চলাচল বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনার পাশাপাশি হৃদরোগের ঝুঁিক বেড়ে যায়।
গবেষকরা ২০০ শিশুর ওপর এক জরিপ চালিয়ে দেখেছেন এসব শিশুর মধ্যে যাদের মায়েরা গর্ভকালীন সময়ে কম ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করেছেন তাদের শিশুদের ধমনীর দেয়াল অপেক্ষাকৃত পুরু ও ঘন।
ধমনীর এই পুরুত্ব বা ঘনত্বের কারণে এসব শিশুর হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি অধিক বলে জানিয়েছেন তারা।
নয় বছর বয়সী ২০০ শিশুর ওপর এই গবেষণা সংক্রান্ত জরিপ চালাতে গিয়ে গবেষকরা ‘আলট্রাসাউন্ড স্ক্যান’র শরনাপন্ন হয়েছেন। তারা এসব শিশুর ‘ক্যারোটিড আর্টারি’র পুরুত্ব পরীক্ষায় এই আলট্রাসাউন্ড স্ক্যান পদ্ধতি প্রয়োগ করেছেন। এই শিশুদের মায়েরা গর্ভকালীন সময়ে বিশেষ পুষ্টি জরিপ বা গবেষণার আওতায় ছিলেন।
গর্ভধারণকালীন সময়ে একজন নারী খাদ্যের মাধ্যমে যে শক্তি বা ক্যালোরি গ্রহণ করে তা সন্তানের কোলেস্টোরেল ঘণিভূতকরণে সহায়তা করে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন গর্ভধারণকালীন সময়ে একজন নারীর প্রতিদিন ২,৫০০ ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত। এই ক্যালোরি øেহ, আমিষ বা শর্করা যে কোনো ধরনের খাদ্য উপাদান থেকে গ্রহণ করা যেতে পারে।
