২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূর্যরশ্মি বছরে ৬০ হাজার লোকের মৃত্যুর কারণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সাম্প্রতিক এক রিপোর্টে দেখা গেছে, বছরে প্রায় ৬০ হাজার লোক সূর্যরশ্মির কারণে মারা যায়। এর মধ্যে অতি বেগুনি রশ্মির কারণে সৃষ্ট ত্বকের ক্যান্সারে প্রতি বছর মৃত্যু হয় প্রায় ৪৮ হাজার লোকের।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 04:40 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

রিপোর্ট অনুযায়ী, সূর্যরশ্মির কারণে সানবার্ন বা ঠান্ডার প্রদাহ দেখা দিতে পারে, সেইসাথে অল্প বয়সে বুড়িয়ে যেতে পারে চামড়া। আর তাই হু সবাইকে সূর্যরশ্মির ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। 

সংস্থাটির জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগের পরিচালক ডাক্তার মারিয়া নেইরা বলেন, ‘সত্যি বলতে কি, জীবনধারণের জন্য সূর্যালোকের প্রয়োজনীয়তা আছে বৈকি, কিন্তু এর মাত্রাতিরিক্ততা আবার  আমাদের জন্য ক্ষতিকর।

তিনি বলেন, ‘অল্প একটু সচেতনতাই আমাদের এ সমস্যা থেকে রেহাই দিতে পারে। রোদে বেরুবার সময় শরীরটাকে ভালো করে ঢেকে নিলেই ক্ষতিকর এ রশ্মি থেকে রক্ষা পাওয়া সম্ভব’।

হু এবং জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বিশ্ববাসীকে বাইরে বেরুনোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।