দাতব্য নিলামে অড্রে হেপবার্নের পোশাক
ব্রেকফাস্ট অ্যাট টিফানি‘স ছবির একটি দৃশ্যে বিখ্যাত অভিনেত্রী অড্রে হেপবার্ন যে কালো পোশাকটি পড়েছেন সে পোশাকটি ভারতের দরিদ্র মানুষের সেবায় দাতব্য নিলামে এনেছে একটি প্রতিষ্ঠান।
এই কালো পোশাকটির ডিজাইন করেছেন হিউবার্ট ডি গিভেন্সি। গিভেন্সি ১৯৬১ সালে নির্মিত এই সিনেমার পোশাকের ডিজাইনার হিসেবে কাজ করেছেন।
ব্রেকফাস্ট অ্যাট টিফানি’স ছবির একটি দৃশ্যে কালো পোশাক পরিহিতা হেপবার্নকে একটি ট্যাক্সি থেকে নামতে দেখা যায়।
লন্ডনে ‘ক্রিস্টি’ নিলাম হাউসে আগামী পাঁচ ডিসেম্বর হেপবার্নের এই পোশাকটি ৫০ থেকে ৭০ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
অড্রে হেপবার্ন ১৯২৯ সালে ব্রাসেলসে জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে কোলন ক্যান্সারে তিনি মারা যান।
জীবনের শেষ দিকে তিনি জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেন এবং ১৯৮৯ সালে জাতিসংঘের ‘শুভেচ্ছা দূত’ হিসেবে কাজ করেন।
ব্রেকফাস্ট অ্যাট টিফানি’স ছবিটির কাহিনী ট্রুম্যান ক্যাপোটের একটি উপন্যাস থেকে নেয়া হয়েছে। এই ছবিতে তার সাথে আরো অভিনয় করেছেন জর্জ পিপার্ড, প্যাট্রিসিয়া নিল এবং মিকি রুনি।
