মার্কিন যুক্তরাষ্ট্র- ভারত পরমাণু চুক্তি
মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ভারতের সাথে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি আদান-প্রদান সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করেছে। মার্কিন সিনেটের অনুমোদন লাভের পর এই খসড়া চুক্তিটিতে স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
এই চুক্তিতে ভারতীয় বেসামরিক পারমাণবিক চুূল্লীর কার্যক্রম পর্যবেক্ষণের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে পরমাণু সংক্রান্ত যাবতীয় প্রযুক্তি দেবে বলে জানিয়েছে।
এদিকে সমালোচকরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের এই চুক্তি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে ব্যাহত করবে বলে মনে করছেন। উল্লে¬খ্য, ভারত সরকার পারমাণবিক অ¯ ¿ বিস্তার রোধ চুক্তি (এনপিটি) -তে স্বাক্ষর করতে অসম্মতি জানিয়েছে।
এই চুক্তিটি আইনে পরিণত হওয়ার পূর্বে মার্কিন আইনপ্রণেতারা ভারতের ওপর বিভিন্ন দেশের সাথে পারমাণবিক অস্ত্র ব্যবসা সংক্রান্ত যে নিষেধাজ্ঞা রয়েছে তা থেকে ভারতকে অব্যাহতি দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অস্ত্র পরিদর্শনে সম্মত নয় এমন কয়েকটি দেশের সাথে ভারতের অস্ত্র ব্যবসা সংক্রান্ত নিষেধাজ্ঞা রয়েছে।
মার্কিন কংগ্রেসে ডেমোক্রেটিক দলের সদস্য টম ল্যান্টোস এই চুক্তি সম্পর্কে বলেন, ‘এই চুক্তি ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপক পরিবর্তন ঘটাবে।’
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে নিউক্লিয়ার কো-অপারেশন প্রমোশন অ্যাক্ট নামের এই চুক্তিটি দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং শ্রদ্ধার নতুন সম্পর্কের সূচনা করবে বলে তিনি মনে করছেন।
প্রস্তাবিত এই চুক্তিটি ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা সম্পর্কিত যাবতীয় কর্মসূচী পাল্টে দেবে। ভারত এনপিটিতে স্বাক্ষর করেনি এবং ১৯৭৪ এবং ১৯৯৮ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা পারমাণবিক অস্ত্র রোধ চুক্তি বিরোধী।
বুশ এবছর মার্চে ভারত সফরকালে এই চুক্তিটির চূড়ান্ত খসড়া করেছেন।
এই চুক্তি অনুসারে ভারতের পারমাণবিক কর্মসুচি বাস্তবায়নের স্থানগুলো সীমাবদ্ধ করা হয়েছে।
সমালোচকরা মনে করছেন, এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতের পারমাণবিক অস্ত্রাগারের সংখ্যা বৃদ্ধি পেতে পারে যা ইরানের মতো দেশগুলোর জন্য ভুল ধারনার সৃষ্টি করবে। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য স্ববিরোধী বলে মনে করছেন সমালোচকরা।
