২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরাইলী বিমান হামলায় সাত ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের পূর্ব গাজায় ইসরাইলী বিমান হামলায় সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 01:14 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

গত মাসে নিখোঁজ ইসরাইলী সৈন্য কর্পোরাল গিলাদ শালিদের মুক্তির দাবীতে ইসরাইল এই বিমান হামলা চালিয়েছে।

ঐ অপহৃত ইসরাইলী সৈন্যের মুক্তির দাবীতে গাজায় ইসরাইল বিমান হামলাসহ সামরিক অভিযান চালানোর পর থেকে সেখানে এখন পর্যন্ত ১২০ জন ফিলিস্তিনি এবং একজন ইসরাইলী সৈন্য নিহত হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

উত্তর গাজায় ৫০টি ইসরাইলী সাজোঁয়া যান টহল দিচ্ছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী এবং ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী। এই সাজোঁয়া যানগুলোকে ইসরাইলী হেলিকপ্টার গানশিপ দিয়ে পরিচালনা করা হচ্ছে।

এদিকে, ইসরাইলী বোমার আঘাতে একজন ফিলিস্তিনি নিহত এবং ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা।